নিজস্ব প্রতিবেদক।
রবিবার বিকেল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা বিএনপি নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎ কালে ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন ঝালকাঠি জেলার আইন শৃঙ্খলা এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নব যোগদান কৃত জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও জেলার সকল শ্রেনী পেশার মানুষের কল্যাণ নিশ্চিতে ভুমিকা রাখতে বিএনপি পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনকে সহযোগিতা করার কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ঝালকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, নলছটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি মোঃ জুলফিকার বিশ্বাস, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান চপল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের প্রমুখ।