• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ঢাকায় ভূমিকম্পে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন পথচারী নিহত গুরুতর আহত অর্ধশত।

দৈনিক যায়যায় বেলা।
Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন ঢাকা সহ বিভিন্ন জেলায় আহত ও নিহতর সংবাদ পাওয়া গেছে ‎শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৯ মিনিটে এ ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।‎স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।বিভিন্ন তথ্য মতে জানা যায় বাংলাদেশের বিভিন্ন জেলায় হাজারো বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণ হারিয়েছে অনেক পথচারী গুরুতর আহত অবস্থায় বিভিন্ন জেলার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভূমিকম্পে আহত হাজারো পথচারী বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ সাংবাদিকদের জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে আহতদের খুঁজে খুঁজে চিকিৎসা দেওয়ার চেষ্টা চলমান রয়েছে।


এ বিভাগের আরও সংবাদ