• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ঝালকাঠিতে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবা উদ্ধার

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মোঃ মোল্লা শাওন।

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) রাত ১০টা ৪০ মিনিটের দিকে নবগ্রাম ইউনিয়নের পরমহল এলাকায় এ অভিযান চালানো হয়। ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদ–এর নেতৃত্বে একটি দল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পরমহল এলাকার খলিফা বাড়ির সামনে পাকা রাস্তায় দুই ব্যক্তি ইয়াবা বিক্রি করছে। পরে ডিবি দলটি রাত ১০ টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন ১. পিতা মৃতঃ সোবাহান আকন-এর পুত্র শামিম আকন (৪৩), বাড়ি নৈয়ারী, ওয়ার্ড ০৫, নথুল্লাবাদ ইউনিয়ন, ঝালকাঠি।২. পিতা মৃতঃ আতাহার আলী-এর পুত্র পান্না মৃধা (৪২), একই এলাকার বাসিন্দা। অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে শামিম আকন–এর পরিহিত কালো রংয়ের প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় হালকা গোলাপি রঙের ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়।


এ বিভাগের আরও সংবাদ