• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ঝালকাঠি সদর থানার একাধিক মামলার এজাহার ভুক্ত পলাতক। আসামি ও বরিশাল মহাসড়কে নাশকতার মাস্টারমাইন্ড ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী অলি, ও টিপু ঝালকাঠি থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক দৈনিক যায়যায় বেলা ‌
Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক দৈনিক যায়যায় বেলা

ঝালকাঠি বরিশাল মহা সড়কের প্রতাব এলাকায় সোমবার সকালে অবরোধ কর্মসূচির পক্ষে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে চিহ্নিত প্রতারক আখতারুজ্জামান হরফে আবু আক্তারের ছেলে ধানসিঁড়ি  ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একাধিক মামলার পলাতক আসামি নাসিব  মাহমুদ অপুর নেতৃত্বে দুটি মটর সাইকেল নিয়ে মহাসড়কে আগুন দিয়ে পালিয়ে যায় ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য গাবখান গ্রামের টুন্ডা বারেকের ছেলে টিপু হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলার রিক্সা চালক আনোয়ার ওরফে আনার ছেলে পাদ্রি শিবপুর ইউনিয়ন ছাত্রলীগের কোষাধক্ষ্য ভাড়াটে সন্ত্রাসী চুরি, ছিনতাই, মাদক সহ একাধিক মামলার এজাহার ভুক্ত পালাতক আসামি অলি ওরফে অলিউল্লাহ, সহ ৪ যুবক ‌ পালিয়ে যায়। এঘটনার একটি ভিডিও সোসাল মিডিয়া ভাইরাল হলে ঝালকাঠি থানা পুলিশের নজরে আসে। দুপুর ২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর থানা পুলিশ গাবখান ব্রীজের পশ্চিম ঢালে অভিযান চালিয়ে দুই যুবককে মোটরসাইকেল সহ আটক করে। আটককৃত যুবক ধানসিঁড়ি ইউনিয়নের টুন্ডা বারেকের কুলাঙ্গার সন্তান টিপু হাওলাদার, বরিশাল জেলার বাকেরগঞ্জে উপজেলার বাসিন্দা রিস্কা চালক আনোয়ার ওরফে আনার ছেলে পাদ্রি শিবপুর ইউনিয়ন ছাত্রলীগের কোষাধ্যক্ষ ভাড়াটে সন্ত্রাসী বিভিন্ন জেলায় একাধিক চুরি ছিনতাই সাংবাদিকের বাড়িতে বোমা হামলা সহ বিভিন্ন মামলার পলাতক আসামি অলি ওরফে অলিউল্লাহকে গ্রেপ্তার করেন।উল্লেখিত বিষয় ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানিয়েছেন জেলা শহরের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি ও সাংবাদিকের বাড়িতে ভাঙচুর ও চুরি সহ একাধিক মামলার এজহারভুক্ত আসামি অলি, ও টিপুকে মোটরসাইকেল সহ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এবং অন্য দুই যুবক একটি কালো রংয়ের পালসার গাড়ি নিয়ে পালিয়ে গেছে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 


এ বিভাগের আরও সংবাদ