ঝালকাঠি থেকে মোঃ নাদিম শরীফ।
ঝালকাঠির লেসপ্রতাব গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আপন বড় ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং চাঁদা টাকা না দেয়ার কারণে গাছ কেটে নেওয়া সহ মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় লেসপ্রতাব গ্রামের মৃত মেনাজ উদ্দিন উদ্দিন তালুকদারের ছেলে আব্দুল জব্বার তালুকদারের বাগানের রোপনকৃত বিভিন্ন ফলের গাছ ও কড়াই গাছ রেন্ডি গাছ সহ তিন লক্ষাধিক টাকার গাছ কেটে মোটা অংকের টাকা চাঁদা দাবি করছেন। একই গ্রামের আঃ জলিল তালুকদার, মোঃ ফজলু তালুকদার, মোঃ মজনু তালুকদার, সহ অজ্ঞাতনামা কতিপয় সন্ত্রাসীরা উল্লেখিত বিষয় ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং ঝালকাঠি আদালতে তিনজনকে চিহ্নিত করে গাছ কেটে চাঁদা দাবি এমন অভিযোগ তুলে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করবেন গাছের মালিক আব্দুল জব্বার তালুকদার। উল্লেখিত বিষয় তথ্য অনুসন্ধান এগিয়ে গাছ কাটার বিষয় সত্যতা পাওয়া যায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা সাংবাদিকদের ক্যামেরায় সাক্ষাৎকার দিতে রাজি হয়নি।স্থানীয় একাধিক সচেতন মহল জানিয়েছেন স্থানীয় ভূমিদস্য মোঃ মজনু তালুকদার ৫ ই আগস্ট এর পরে বেপরোয়া হয়ে উঠেছে গায়ের জোরে নিরহ মানুষের জমি দখল, সালিশ বাণিজ্য, চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম করে আসছে তার ভয়ে এলাকার সাধারণ মানুষ জিম্মি।এ বিষয়ে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন গাছ কাটার বিষয় আব্দুল জব্বার নামের এক ব্যক্তি থানা একটি লিখিত অভিযোগ দিয়েছেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।