ঝালকাঠি থেকে মোল্লা শাওন।
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার তথ্যমতে জানা যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ শরমিক সারাদিন কাজ শেষে গন্তব্যে ফেরার পথে নিজেদের অবৈধ টমটম গাড়িতে বিদ্যুৎতের মালামাল নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎতের খাম্বার সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ সময় ঘটনাস্থলে একজন মারা যায় পরে স্থানীয়রা ঝালকাঠি ফায়ার স্টেশনে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ও নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত ব্যক্তির বরিশাল জেলার বানরীপাড়া থানার বাইশারী গ্রামের মোহাম্মদ নুর আকনের ছেলে সোহেল আকন, গুরুতর আহাতোরা ঝালকাঠি জেলার দক্ষিণ রাজাপুর বলাই বাড়ী গ্রামের মোঃ আবুল বাশারের ছেলে সোলাইমান বাশার, নড়াইল জেলার মোঃ মুসা মোল্লার ছেলে মোঃ ইমন হোসেন, শরীয়তপুর জেলার জাজিরা গ্রামের মোঃ রাসেল শিকদারের ছেলে মোঃ রোহান সিকদার, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গোয়ালন্দ গ্রামের মোঃ শফিক শরিফের ছেলে মোঃ হামিম শরীফ, নড়াইল জেলার বগুড়া গ্রামের মোঃ গোলাম রসূল মোল্লার ছেলে মোঃ সামিউল মোল্লা, আহত ব্যক্তিদের ৩ তিনজন ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডের ২, ৩, ৬ নং বেডে ভর্তি আছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়েছে ।নিহত সোহেল আকনের লাশ ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে রয়েছে।