ঝালকাঠি প্রতিনিধি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক ৭ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।বুধবার সকালে ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ঝালকাঠির পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়।উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন“আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি প্রয়োজন। আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষ দায়িত্ব পালনে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন এখন সময়ের দাবি।”তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থী সদস্যবৃন্দ।এই প্রশিক্ষণের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দক্ষতা, মনোবল ও পেশাদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার।আয়োজক: জেলা পুলিশ, ঝালকাঠি।