• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সাংবাদিকের বাড়িতে বোমা হামলা ভাঙচুর নগদ টাকা ও স্বর্ণ অলংকার চুরি সাংবাদিক পরিবারকে হত্যার হুমকির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১১ জনের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা ।

ঝালকাঠি থেকে নাদিম শরীফ। 
Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ঝালকাঠি থেকে নাদিম শরীফ।

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায় ‎দৈনিক যায়যায় বেলা পত্রিকা ও আইপি টেলিভিশনের সম্পাদক ও প্রকাশক মোঃ মোল্লা শাওনকে হত্যার উদ্দেশ্যে গত বছর ২৪ সালের ১০ জুলাই বেলা ১২ ঘটিকার সময় ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চিহ্নিত প্রতারক একাধিক মামলার আসামি আখতারুজ্জামান ওরফে আবু আক্তার, ও তার ছেলে ইউনিয়ান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি নাসিব মাহমুদ অপু ওরফে শোভন হাওলাদার‌, একদল ভাড়াটিয়ে সন্ত্রাসী নিয়ে দিনের আলোতে বরিশাল ঝালকাঠি মহাসড়কে সাংবাদিক মোল্লা শাওনকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় উল্লেখিত বিষয় নলছিটি থানায় সাংবাদিককে হত্যার চেষ্টার একটি মামলা দায়ের করা হয়, মামলাটি আদালতে বিচারকার চলমান হয়েছে।উক্ত মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য নাটকীয়তার আশ্রয় নিয়ে হত্যার চেষ্টা মামলার বাদী ও ভিকটিমকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে আদালত থেকে জামিন নিয়েছে । হত্যার চেষ্টা মামলার আসামিরা জামিনে এসে আবারো ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে হত্যার চেষ্টা মামলার ভিকটিম সম্পাদক মোল্লা শাওনের বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য একাধিকবার হুমকি দিয়েছে আসামিরা।উল্লেখিত বিষয় ঝালকাঠি সদর থানায় দৈনিক যায়যায় বেলা পত্রিকা ও আইপি টেলিভিশনের সম্পাদক ও প্রকাশক মোল্লা শাওন আসামিদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।তারি ধারাবাহিকতায় উল্লেখিত হত্যা চেষ্টা মামলার আসামিরা আওয়ামী লীগের সন্ত্রাসী আবু আক্তার ও ছাত্রলীগের সন্ত্রাসী শোভন বাহিনী গত ১৯/০৯ ২০২৫ তারিখ সাংবাদিক মোল্লা শাওনের গ্রামের বাড়িতে গিয়ে পুনরায় বাড়ির সামনে বোমা ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এবং বাড়িঘর ভাঙচুর করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায় উল্লেখিত বিষয় ঝালকাঠি সদর থানায় ১১ জনের বিরুদ্ধে আবারো হয়েছে মামলা মামলা নাম্বার ১১ অবলিক ২৫ আসামিরা হলেন ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একাধিক মামলার আসামি আবু আক্তারের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিহ্নিত সন্ত্রাসী নাসিফ মাহমুদ অপু ওরফে শোভন হাওলাদার‌, বরিশাল বাংলাবাজারের ভাড়াটি রিক্সা চালক আনোয়ার ওরফে আনার ছেলে ভাড়াটিয়া সন্ত্রাসী একাধিক হত্যার চেষ্টা ও মাদক মামলার আসামি অলি ওরফে অলিউল্লাহ, ওস্তাখান গ্রামের তজুম্বার হাওলাদার ছেলে ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একাধিক মামলার পলাতক আসামি আখতারুজ্জামান ওরফে আবু আক্তার, গাবখান গ্রামের টুন্ডা বারেকের ছেলে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী টিপু হাওলাদার, অস্তাখান গ্রামের আনিস হাওলাদার ছেলে ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের কোষাধাক্ষ সাদেক হাওলাদার, ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু আক্তারের পাল্লুকপুত্র ও প্রবাসী মন্নানের ছেলে ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম সদস্য দিপু হাওলাদার, অস্তাখান গ্রামের মৃত আব্দুল মান্নান হাওলাদার ছেলে আনিসুর রহমান, গাবখান গ্রামের জামাই দেলোয়ার তালুকদারের ছেলে বহিরাগত সন্ত্রাসী নাঈম তালুকদার, মধ্য চাঁদকাটির ঘুমা কটেক্সের মালিক জুয়া ব্যাবসার কারিগর আওলাদ হোসেন রিপন তালুকদার, গাবখান গ্রামের নাসির আকনের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শহিদুল ইসলাম রাব্বি, সহ কতিপয় অজ্ঞাত ব্যক্তিরা সর্ব থানা ও জেলা ঝালকাঠি, খোঁজ নিয়ে জানা যায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানা একাধিক মামলা চলমান রয়েছে।স্থানীয়রা জানিয়েছে ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একাধিক মামলার পলাতক আসামি আবু আক্তার, ও তার ছেলে নাসিফ মাহমুদ অপুর কারণে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ প্রশাসনের কাছে জোর দাবি চিহ্নিত অপরাধীদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মামলার বাদি মোল্লা শাওন সাংবাদিকদের জানিয়েছেন আমাকে হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার গ্রামের বাড়িতে বোমা হামলা বাড়িঘর ভাঙচুর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণ অলংকার চুরি করে নিয়েছে তাৎক্ষণিক পুলিশ করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্যান্য আসামিদের নাম ও পরিচয় বের করেছে আসামিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে কিন্তু আসামিরা পলাতক থেকে বিভিন্ন সময় এলাকায় এসে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে প্রশাসনের কাছে জোর দাবি চিহ্নিত সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।উল্লেখিত বিষয় ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন সাংবাদিক মোল্লা শাওনের বাড়িতে ভাঙচুর ও ঘরে থাকা স্বর্ণ অলংকার নগদ টাকা চুরির বিষয় ঝালকাঠি থানায় একটি মামলা হয়েছে মামলা নাম্বার ১১ আসামিরা পলাতক রয়েছে গ্রেফতারের চেষ্টা চলছে অতি দ্রুত আসামিদেরকে আইনের আওতায় আনা হবে।


এ বিভাগের আরও সংবাদ