মোঃ ফেরদৌস হোসেন, জেলা ব্যুরো প্রধান নওগাঁ।
তাং-২৫-১০-২০২৫ ইং।শিক্ষক দম্পত্তির স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টার মধ্যে স্বামী ও মৃত্যু বরণ করেন । এ মৃত্যুতে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রামে নেমে এসেছে শোকের মাতম। ২৪-১০-২৫ ইং তারিখ শুক্রবার উপজেলা সদরের কাদিবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।পরিবার সূত্রে জানা গেছে, শিক্ষক জলিলুর রহমান ওরফে জলিল মাস্টার (৭৫) ও তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫) দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে তাঁরা ছিলেন একে অপরের ছিলেন হরিহর আত্না । জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁরা ছিলেন একে অপরের অবলম্বন, তাঁদের সম্পর্কটি লতার জড়ানোর মত পেঁচানো।কিন্তু সেই পেঁচানো লতাকে মৃত্যুর পরও বিধাতার তাঁদের আলাদা করেননি। শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আঞ্জুয়ারা বেগম। স্ত্রীর মৃত্যুর খবর শুনে গভীর শোকে ভেঙে পড়েন স্বামী জলিল মাস্টার। বিকেল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাতে তাঁকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুর খবরটি জানার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁদের সংসারে দুই ছেলে ও মেয়ে রয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, ওদের ভালোবাসা কমতি ছিল না । একে অপরকে ছাড়া তাঁরা কখন চলতে পারতেন না। তাই হয়তো একজন চলে যাওয়ার পর অপরজনও থাকতে পারলেনা ছোট ছেলে মো. রাকিবুল হাসান রকি বলেন, মা-বাবাকে একসঙ্গে হারিয়ে আমরা একেবারে আমরা এতিম হয়ে গেলাম। মা হঠাৎই মারা যাওয়ায় বাবা শোক সহ্য করতে না পেরে বাবা-ও চলে গেলেন।